(The title is just to comply with Hyderbadi naming conventions)
হায়দ্রাবাদে যার সাথেই কথা বলি, দেখি এই আমেরিকা থেকে ফিরেছে। কাজের লোকগুলোরও দেমাক যেন সদ্য আমেরিকা ফেরত। কলকাতায় শস্তায় থেকে খেয়ে যাদের স্বভাব খারাপ হয়ে গেছে তাদের লাইফ হেল হতে টাইম লাগে না। এখানে কাজের লোক নিলে একটাই গ্যারান্টি, মাসের শেষে টাকাটা দিতে হবে। মাসের মাঝে অ্যাডভান্স ও দিতে হতে পারে । কিন্তু কাজের কোনো gurantee নেই।
হায়দ্রাবাদে যার সাথেই কথা বলি, দেখি এই আমেরিকা থেকে ফিরেছে। কাজের লোকগুলোরও দেমাক যেন সদ্য আমেরিকা ফেরত। কলকাতায় শস্তায় থেকে খেয়ে যাদের স্বভাব খারাপ হয়ে গেছে তাদের লাইফ হেল হতে টাইম লাগে না। এখানে কাজের লোক নিলে একটাই গ্যারান্টি, মাসের শেষে টাকাটা দিতে হবে। মাসের মাঝে অ্যাডভান্স ও দিতে হতে পারে । কিন্তু কাজের কোনো gurantee নেই।
মাধবী বাকি কাজের লোকগুলো থেকে একটু আলাদা। ওহ না না! ওই সব কোনো অ্যাঙ্গেল নেই! এর আগে ও চেচ্টা করেছে তেলেগু সিনেমা তে extra role করার। কিন্তু ভালো রোল পায় নি due to chromatic reasons । মাধবী অস্বাভাবিক রকম কাজে পটিয়সী। very punctual | কাজ করে নিজের উদ্যোগে - একটু বেশি উদ্যোগে ।
অন্যদের সপ্তাহে দু দিন dusting করার জন্য মনে করিয়ে দিতে হয় । এ নিজে উদ্যোগেই করে প্রতিদিন। খাট এর তলা থেকে dustbin এর তলা প্রতিদিন পরিষ্কার করে । toilet গুলো পরিষ্কার করে প্রতিদিন। ঝক ঝক করছে ঘর । পাখা গুলো ঝক ঝক করছে ।
boot জুতো পরিনা বহুকাল । দেখি কোথা থেকে ওটাও বের করে পালিশ করেছে । বইয়ের তাকটা পরিপাটি । বেশ কিছু পুরনো বই খুঁজে পেলাম। মোহর একটু dusturbed - রান্নাঘর টা একটু বেশি নিজের মত করে সাজিয়েছে মাধবী। আজ দেখলাম বই এর তকটা যেন rearrange করেছে ও ।
দেখলাম colin, lizol, harpic, pril সবি তারাতারি শেষ হচ্ছে। হোক গে। .. এমন কাজ কি আর পয়সা দিয়ে পাব যায়? এমনকি surf ও - আমাকে আর washing machine load করতে হয়না রাত্রিবেলা ।
Jeans দু তিন দিন পরি কাচার আগে । প্রায় ই বাথরুমেই ঝোলে । মাধবী ওগুলোকে বাইরে দেখলেই কেচে দিচ্ছে । একদিন একটা জামা পরব বলে বাইরে বের করেছি, আর মাধবী কাচতে দিয়ে দিয়েছে। দু দিনে একবার থেকে দিনে দুবার ওয়াশিং মেশিন চলে। গামছা ন্যাকরা সবি ও ওয়াশিং মেশিন ই ধোয় । বিছনার চাদর গুলো একটু ঘন ঘন চেঞ্জ হচ্ছে আজকাল । বাহ ! নতুন পর্দা লাগিয়েছে মাধবী। wait - ২ দিন আগেই তো পর্দা চেঞ্জ হিয়েছিল !
ইস্ত্রী করতে দিতে হয় না । ওই করে দ্যায় । কিন্তু লক্ষ বার মানা করা সত্তেও আমার গেঞ্জি'জাঙ্গিয়া, এমনকি towel গামছা পর্যন্ত ইস্ত্রী করে ।
একদিন Fridge এর গায়ে ঘষা দাগ দেখে মোহর জিগ্গেস করলো। মাধবী বলল, fridge পরিষ্কার করেছে - দাগ উঠছিল না, তাই, sandpaper ... ।
জলের বোতল গুলো ভরতে বললাম সেদিন । সন্ধ্যে বেলা দেখি ১০ টা বোতল ই খালি নয় , কোথা থেকে একটা কলসি বের করে জল ভরেছে । Overworked RO টাকে almost dismantle করে পরিষ্কার করেছে। ও দিন সকালে মোহর ওর ল্যাপটপ টাকে বাচিয়েছে । মাধবী CD drive তা খুলে dusting করছিল ।
আজ সকালে মোহর বলল বাসুন মাজছে মাধবী । চিন্তার বিষয় কারণ কাল রাত্রে তো আমরা restaurant এ খেয়েছি ! আমি আগের থেকেই একটু অন্যমনস্ক ছিলাম, নতুন T shirt টা পাচ্ছি না । আমি sure আলমারি তে রেখেছি, lifestyle এর packetএ । ওই তাকটায় ! অনেক খুজলাম, মোহরের সাথে ছোট একটা ঝগড়াও হল । তাহলে ? চুরি ? মাধবীর কিন্তু boyfriend আছে !
মাধবী ড্যাবা ড্যাবা চোখ করে তাকিয়ে হাসলো । আঙ্গুল দিয়ে balcony-র জামা শুকনোর তারগুলোর দিখে দেখালো ।