Sunday, June 2, 2013

Dharabahik Uponyash - 1


আজ পূর্ত দফতরে কাজ । কিন্ত সেই চিটচিটে গরম । লাইন এ দাঁড়াতে হবে ভিড়ের  মধ্যে । তার ওপর সামনের লোকটার  গায়ে  তেমনি দুর্গন্ধ। মুখ দিয়ে নিঃশ্বাস নিই ...  অন্যমনস্ক হবার চেচ্টা করি ...



(Counter  এ) দেখবি মমতা দিদি ঠিক পারবে। আমি তো এখান ষ্টার প্লাস ছেড়ে তাপস পাল এ  switch করেছি । কি সুন্দর দেখাচ্ছে সাহেবকে। এমপি হওয়া  সত্তেও তো সিনেমা চালিয়ে যাচ্ছে! বৃল্লিয়ান্ট actor বলতে হয়!

(Counter  এ আর একজন) ও মা পারবে কি ? পেরে গেছে তো । দিদি বললো না ? আর  মমতার সানিধ্যে অসম্ভব ও সম্ভব!

যাক বাবা ... দুর্গন্ধ টা পালিয়েছে - বোধ হয় বিরক্ত হয়ে । "দিদি একটু এইটা .... "

... (আমাকে) উফ দাদা! বলছি তো কারেন্ট নেই। একটু ধৈর্য ধরুন!

দিদি টেবিল ফ্যান টা  তো  ছে  ...

(চোখ পাকিয়ে  আমাকে) মাওবাদীদের মতো কথা বলবেন না তো ! কার্রেন্ট নেই মানে নেই! 
... (মিষ্টি হেসে) তোর বাবার ছানি টা পাকলে বলিস। আমার একটা চেনা ডাক্তার আছে। অমৃ তে। নে ... আমসত্ত খা। আমার কাজের বৌটা বানিয়েছে ।

আবার আগুন লাগলে?  

ওগুলো সব সি পি এম এর কারসাজি ... সব চক্রান্ত!

কাগজে যে লিখল ...

সাজানো ... সব দিদি কে নিচু করে দেখানো আর কি ... কলকাতা তো সিঙ্গাপুর কে টেক্কা দিয়েছে ... নেক্সট স্টপ লন্ডন । 

... (আমার দিকে তাকিয়ে .. কাঁচু মুচু মুখ করে ) দাদা আজকে না অনেক কাজ! আজ হবে না !  

কি কাজ তাই তো শুনলেন  না ! কাগজ  টা জমা দেবার সময় বললেন এক  মাস এর মধ্যে হয়ে যাবে!

 .. (মেকি হেসে) তাহলে এক মাস পরেই  আসুন! ... বাহ দারুন তো আমসত্ব টা!

দিদি .... (কিছুক্ষণ কথা কাটাকাটির পর ... কাগজ খোজার অভিনয় করে )

... হমম ... আপনাকে আবার এপ্লিকেশন করতে হবে ... আগেরটা না আমরা মিস্প্লেস করে ফেলেছি। 

(আরও কথা কাটাকাটির এবং কিছুক্ষণ পর) ঠিক আছে আমি আরেকটা application লিখেছি - এই নিন

 ..  (ওরে বাবা জুজু - টাইপ এর মুখ করে ) আমি তো ওটা নিতে পারব না ... 

তাহলে ?

 ..  গোপাল দা নেবেন  ... 


কোথায় বসেন ?

 ..  (আঙ্গুল দেখিয়ে)  ওই দিকে   ...

( কিছুক্ষণ পর ) ওখানে তো কেউ নেই


..  ( it is so obvious, tone এ ) উনি তো আজ ছুটিতে  ... 

আগে বলতে কি হত ? কবে ফিরবেন ?

আমরা ওসব জানিনা । দেখুন স্যার আপনি আমাদের সময় নষ্ট করছেন ... আমাদের অনেক কাজ আছে ...
(মিষ্টি হেসে) জানিস আমাদের জোজো-র বাচ্চা হবে 

মিস জো জো ?

ওহো না না ... আমাদের pug টা !

সে কি? ঘরে তো তুই আর তোর বর !! এবার কি হবে ?

সব চক্রান্ত !  রাস্তার নেরি কুত্তা গুলোর কাজ ! সি পি এম করে নিশ্চই !