Wednesday, October 2, 2013

International Tech Maid

(The title is just to comply with Hyderbadi naming conventions)

হায়দ্রাবাদে যার সাথেই কথা বলি, দেখি এই আমেরিকা থেকে ফিরেছে। কাজের লোকগুলোরও দেমাক  যেন সদ্য আমেরিকা ফেরত। কলকাতায় শস্তায় থেকে খেয়ে যাদের স্বভাব খারাপ হয়ে গেছে  তাদের লাইফ হেল হতে টাইম লাগে না। এখানে কাজের লোক নিলে একটাই গ্যারান্টি, মাসের শেষে টাকাটা দিতে হবে। মাসের মাঝে  অ্যাডভান্স ও দিতে হতে পারে । কিন্তু কাজের কোনো gurantee নেই।

মাধবী বাকি কাজের লোকগুলো থেকে একটু আলাদা। ওহ না না!  ওই সব কোনো অ্যাঙ্গেল নেই!  এর আগে ও চেচ্টা করেছে তেলেগু সিনেমা তে extra role  করার। কিন্তু ভালো রোল পায় নি due to chromatic reasons । মাধবী অস্বাভাবিক রকম কাজে পটিয়সী। very punctual | কাজ করে নিজের উদ্যোগে - একটু বেশি উদ্যোগে ।

অন্যদের সপ্তাহে দু দিন dusting করার জন্য মনে করিয়ে দিতে হয় । এ নিজে উদ্যোগেই করে প্রতিদিন। খাট  এর তলা থেকে dustbin এর তলা প্রতিদিন পরিষ্কার করে । toilet গুলো পরিষ্কার করে প্রতিদিন। ঝক  ঝক করছে ঘর । পাখা গুলো ঝক ঝক করছে । 

boot জুতো পরিনা বহুকাল । দেখি কোথা থেকে ওটাও  বের করে পালিশ করেছে ।  বইয়ের  তাকটা পরিপাটি । বেশ কিছু পুরনো বই খুঁজে পেলাম।  মোহর একটু dusturbed - রান্নাঘর টা একটু বেশি নিজের মত করে সাজিয়েছে মাধবী। আজ দেখলাম বই এর তকটা যেন rearrange করেছে ও । 

দেখলাম colin, lizol, harpic, pril সবি তারাতারি শেষ হচ্ছে। হোক  গে। .. এমন কাজ কি আর পয়সা দিয়ে পাব যায়? এমনকি surf ও - আমাকে আর washing machine load করতে হয়না  রাত্রিবেলা ।

Jeans দু তিন দিন পরি কাচার আগে । প্রায় ই বাথরুমেই  ঝোলে । মাধবী ওগুলোকে বাইরে দেখলেই কেচে দিচ্ছে   । একদিন একটা জামা পরব বলে বাইরে বের করেছি, আর মাধবী কাচতে দিয়ে দিয়েছে। দু দিনে একবার থেকে দিনে দুবার ওয়াশিং মেশিন চলে। গামছা ন্যাকরা সবি ও ওয়াশিং মেশিন ই ধোয় ।   বিছনার চাদর গুলো একটু ঘন ঘন চেঞ্জ হচ্ছে আজকাল ।  বাহ ! নতুন পর্দা লাগিয়েছে মাধবী। wait - ২ দিন আগেই তো পর্দা চেঞ্জ হিয়েছিল ! 

ইস্ত্রী করতে দিতে হয় না । ওই করে দ্যায় । কিন্তু  লক্ষ বার মানা করা সত্তেও  আমার গেঞ্জি'জাঙ্গিয়া, এমনকি towel গামছা পর্যন্ত  ইস্ত্রী করে ।

একদিন Fridge এর গায়ে ঘষা  দাগ দেখে মোহর জিগ্গেস করলো। মাধবী বলল, fridge পরিষ্কার করেছে - দাগ উঠছিল না, তাই, sandpaper ... । 

জলের বোতল গুলো ভরতে বললাম সেদিন । সন্ধ্যে বেলা দেখি ১০ টা বোতল ই  খালি  নয় , কোথা থেকে একটা কলসি বের করে জল ভরেছে । Overworked RO টাকে almost dismantle করে পরিষ্কার করেছে। ও দিন সকালে মোহর ওর ল্যাপটপ টাকে বাচিয়েছে । মাধবী CD drive তা খুলে dusting করছিল । 

আজ সকালে মোহর বলল বাসুন মাজছে মাধবী  । চিন্তার বিষয় কারণ কাল রাত্রে তো আমরা  restaurant এ খেয়েছি ! আমি আগের থেকেই একটু অন্যমনস্ক  ছিলাম, নতুন T shirt টা পাচ্ছি না । আমি sure  আলমারি তে রেখেছি, lifestyle এর packetএ  । ওই তাকটায় !  অনেক খুজলাম, মোহরের সাথে ছোট একটা ঝগড়াও হল । তাহলে ? চুরি ? মাধবীর কিন্তু boyfriend আছে !

মাধবী ড্যাবা ড্যাবা চোখ করে তাকিয়ে হাসলো । আঙ্গুল দিয়ে balcony-র জামা   শুকনোর  তারগুলোর দিখে দেখালো । 

Sunday, June 2, 2013

Dharabahik Uponyash - 1


আজ পূর্ত দফতরে কাজ । কিন্ত সেই চিটচিটে গরম । লাইন এ দাঁড়াতে হবে ভিড়ের  মধ্যে । তার ওপর সামনের লোকটার  গায়ে  তেমনি দুর্গন্ধ। মুখ দিয়ে নিঃশ্বাস নিই ...  অন্যমনস্ক হবার চেচ্টা করি ...



(Counter  এ) দেখবি মমতা দিদি ঠিক পারবে। আমি তো এখান ষ্টার প্লাস ছেড়ে তাপস পাল এ  switch করেছি । কি সুন্দর দেখাচ্ছে সাহেবকে। এমপি হওয়া  সত্তেও তো সিনেমা চালিয়ে যাচ্ছে! বৃল্লিয়ান্ট actor বলতে হয়!

(Counter  এ আর একজন) ও মা পারবে কি ? পেরে গেছে তো । দিদি বললো না ? আর  মমতার সানিধ্যে অসম্ভব ও সম্ভব!

যাক বাবা ... দুর্গন্ধ টা পালিয়েছে - বোধ হয় বিরক্ত হয়ে । "দিদি একটু এইটা .... "

... (আমাকে) উফ দাদা! বলছি তো কারেন্ট নেই। একটু ধৈর্য ধরুন!

দিদি টেবিল ফ্যান টা  তো  ছে  ...

(চোখ পাকিয়ে  আমাকে) মাওবাদীদের মতো কথা বলবেন না তো ! কার্রেন্ট নেই মানে নেই! 
... (মিষ্টি হেসে) তোর বাবার ছানি টা পাকলে বলিস। আমার একটা চেনা ডাক্তার আছে। অমৃ তে। নে ... আমসত্ত খা। আমার কাজের বৌটা বানিয়েছে ।

আবার আগুন লাগলে?  

ওগুলো সব সি পি এম এর কারসাজি ... সব চক্রান্ত!

কাগজে যে লিখল ...

সাজানো ... সব দিদি কে নিচু করে দেখানো আর কি ... কলকাতা তো সিঙ্গাপুর কে টেক্কা দিয়েছে ... নেক্সট স্টপ লন্ডন । 

... (আমার দিকে তাকিয়ে .. কাঁচু মুচু মুখ করে ) দাদা আজকে না অনেক কাজ! আজ হবে না !  

কি কাজ তাই তো শুনলেন  না ! কাগজ  টা জমা দেবার সময় বললেন এক  মাস এর মধ্যে হয়ে যাবে!

 .. (মেকি হেসে) তাহলে এক মাস পরেই  আসুন! ... বাহ দারুন তো আমসত্ব টা!

দিদি .... (কিছুক্ষণ কথা কাটাকাটির পর ... কাগজ খোজার অভিনয় করে )

... হমম ... আপনাকে আবার এপ্লিকেশন করতে হবে ... আগেরটা না আমরা মিস্প্লেস করে ফেলেছি। 

(আরও কথা কাটাকাটির এবং কিছুক্ষণ পর) ঠিক আছে আমি আরেকটা application লিখেছি - এই নিন

 ..  (ওরে বাবা জুজু - টাইপ এর মুখ করে ) আমি তো ওটা নিতে পারব না ... 

তাহলে ?

 ..  গোপাল দা নেবেন  ... 


কোথায় বসেন ?

 ..  (আঙ্গুল দেখিয়ে)  ওই দিকে   ...

( কিছুক্ষণ পর ) ওখানে তো কেউ নেই


..  ( it is so obvious, tone এ ) উনি তো আজ ছুটিতে  ... 

আগে বলতে কি হত ? কবে ফিরবেন ?

আমরা ওসব জানিনা । দেখুন স্যার আপনি আমাদের সময় নষ্ট করছেন ... আমাদের অনেক কাজ আছে ...
(মিষ্টি হেসে) জানিস আমাদের জোজো-র বাচ্চা হবে 

মিস জো জো ?

ওহো না না ... আমাদের pug টা !

সে কি? ঘরে তো তুই আর তোর বর !! এবার কি হবে ?

সব চক্রান্ত !  রাস্তার নেরি কুত্তা গুলোর কাজ ! সি পি এম করে নিশ্চই !